একদা মোদি বিরোধী শেহলা এখন বিজেপিতে? শুরু জল্পনা
আরও পড়ুন:
পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াশিং মেশিং বিজেপি! পদ্মের হাত ধরলেই ‘সাত খুন মাফ’। রাষ্ট্রদ্রোহ মামলা থেকে রেহাই পাওয়ার পর এমনই কটাক্ষ বাণে জর্জরিত হচ্ছেন অতিবামপন্থী নেত্রী শেহলা রশিদ ও পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।
বলা বাহুল্য, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ‘কাশ্মীর-মন্তব্য’ নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর প্রাক্তন ছাত্রনেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে। এবার ওই মামলা প্রত্যাহারের অনুমতি দিল দিল্লির পটিয়ালা হাউস আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিংহ এই নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, কাশ্মীরে আগামী নির্বাচনে বিজেপির তুরুপের তাস হতে চলেছেন শেহলা বলেই গুঞ্জন। একদা মোদি সরকারের বিরুদ্ধে ক্রমাগত বাক্যবাণ ছুঁড়ে রাষ্ট্রদ্রোহ মামলা নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলিতে সেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল তাঁকে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে। সেই সময় মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল শেহলাকে।
পরে এক্স হ্যান্ডলে (পূর্বতন টুইটার) তাঁকে লিখতে দেখা যায়, ‘সেনা রাতে বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে, ঘরদোর ভাঙচুর করছে, ইচ্ছাকৃত ভাবে মেঝেতে ফেলে নষ্ট করছে রেশন, ভাতের সঙ্গে তেল মিশিয়ে দিচ্ছে।’আরও পড়ুন:
আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ‘সোপিয়ানে সেনা ছাউনিতে চারজনকে ডেকে পাঠিয়ে অত্যাচার করা হয়েছে। তাঁদের আশপাশে মাইক রেখে দেওয়া হয়েছিল, যাতে তাঁদের চিৎকার পুরো এলাকা শুনতে পায়। এর ফলে গোটা এলাকাতেই ভীতির সঞ্চার হয়েছে।’ দেশের সেনাবাহিনীর বুরুদ্ধে এরূপ মন্তব্যের জেরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এদিন সেই মামলা প্রত্যাহার করা হয়। এছাড়া তাঁর বিজেপি যোগের জল্পনাও তীব্র থেকে তীব্র হয়ে উঠেছে বলেই খবর।
আরও পড়ুন: