নয়াদিল্লি, ১৯ মে: বিজেপির হেডকোয়ার্টার অভিযানের আগেই কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আশঙ্কা প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপি অপারেশন ঝাড়ু শুরু করেছে। যাতে আম আদমি পার্টির বিস্তার না ঘটে, সেই লক্ষ্যেই এই অপারেশন।'
আরও পড়ুন:
এরপরই আপ নেতাদের গ্রেফতারির প্রসঙ্গ টেনে আপ সুপ্রিমো বলেন, 'আপের বড় বড় নেতারা সকলেই গ্রেফতার হবেন। আগামীদিনে আম আদমি পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে নেওয়া হবে।
ইডি ইতিমধ্যেই আদালতে জানিয়েছে, আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হবে। তবে ভোটের মাঝে তা করবে না। ওরা মনে করছে, ভোটের মাঝে এমনটা হলে মানুষ আমাদের সমর্থন করবে। আপের অফিসও কব্জা করবে ওরা। আমাদের পথে বসিয়ে দেবে। এটাই ওদের তিনটি বড় প্ল্যান।'আরও পড়ুন:
#WATCH | Delhi CM Arvind Kejriwal says, " BJP has started 'Operation Jhaadu' so that we don't grow big and become a challenge to them. Through 'Operation Jhaadu', AAP's big leaders will be arrested, they are being arrested and in the coming days, AAP's bank accounts will be… pic.twitter.com/ysoh0gocjG
— ANI (@ANI) May 19, 2024
আরও পড়ুন:
কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, 'সামনে আরও বড় লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকবে হবে। আপকে শেষ করতে অনেক চক্রান্ত হয়েছে, উপরওয়ালা আমাদের সঙ্গে রয়েছে। তাই তারা কিছু করতে পারেনি আমাদের। আগামীতেও পারবে না।'