পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বিশেষ বিমানে ভোপাল পৌঁছালেন বিজেপি নেতা মনোহর লাল খট্টর সহ বিজেপির তিন সদস্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দল।
আরও পড়ুন:
ভোট মিটেছে অনেক অগেই। কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও ঠিক করতে পারেনি বিজেপি। মুখ্যমন্ত্রীর মুখ বাছতে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে ভোপেলে।
সেখানে পৌঁছে সবথেকে প্রথমে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন খট্টর। তার সঙ্গে ছিলেন ওবিসি মোর্চার প্রধান কে লক্ষণ ও সেক্রেটারি আশা লাকড়া।আরও পড়ুন:
নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলে সোমবারই ঠিক করা হবে কে হবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিকেল ৪ টের সময় বৈঠক শুরু হবে।
এরপরই জানা যাবে কে হাসবে শেষ হাসি।আরও পড়ুন:
তিন কেন্দ্রীয় পর্যবেক্ষককে আমন্ত্রণ জানাতে এদিন সেজে উঠেছিল রাজ্য বিজেপির কার্যালয়। ফুল আর প্রধানমন্ত্রীর বড় বড় কাটআউট দিয়ে সাজানো হয়েছে কার্যালয়। স্লোগান লেখা হয়েছে, 'এমপি কে মন মে মোদি, দেশ কে মন মে মোদি'।
আরও পড়ুন:
দুই দশকে পঞ্চম বারের জন্য মধ্যপ্রদেশে সরকার গড়তে চলেছে বিজেপি। এর আগে ২০০৩, ২০০৮, ২০১৩, ২০২০তে সরকার গড়েছিল তারা।
আরও পড়ুন: