পুবের কলম, ওয়েবডেস্ক: সাত সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহেশতলা। ঘটনায় জখম তিন শিশু সহ পাঁচজন। আহত সকলকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারণে এক জোরালো বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। আহত হয়েছেন সন্দীপ যাদব (৪৫), তাঁর স্ত্রী রানি যাদব (৩৫) সহ তাঁদের তিন সন্তান। একজনের বয়স ১১ বছর, বাকিদের বয়স ৭ ও ৬ বছর।
বুধবার ভোর-রাতে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত টিজি রোডে বিস্ফোরণটি ঘটেছে।আরও পড়ুন:
বিস্ফোরণের তীব্রতা এতটাই জোড়ালো ছিল আশেপাশের বাড়ির চাল উড়ে গিয়েছে। পাশের একটি বাড়ির ফ্যান দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে রবীন্দ্রনগর থানার পুলিশ। ঘটনাস্থলে পাশাপাশি নমুনা সংগ্রহ করতে গেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তবে এই বিস্ফোরণের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।
ঘরে থাকা গ্যাস সিলিন্ডার ঠিক আছে। চারজনের ঝলসে যাওয়ার খবরে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পর পর অনেকগুলি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।আরও পড়ুন:
যার বাড়িতে এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে তিনি পেশায় ড্রাইভার। প্রায় পাঁচ বছর ধরে এখানে রয়েছেন।’
আরও পড়ুন:
তার এক প্রতিবেশী জানিয়েছেন, ‘রাত সাড়ে তিনটে নাগাদ আওয়াজ হয়।
তারপর কান্নাকাটির শব্দ শুনি। ঘরের ভিতর পাঁচজন ছিল। শুধু আওয়াজ শুনতে পাই। গ্যাস সিলিন্ডার বা মোবাইল থেকে বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিস্ফোরণে কেন হল তা নিয়ে এখানে সকলের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।আরও পড়ুন:
এদিকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান স্টোভ জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: