সামিম হোসেন , সাগরদিঘি: রবিবার মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি রক্তদান শিবির। ২ জন মহিলা সহ এদিন মোট ৪৫ জন রক্তদান করেন।
আরও পড়ুন:
তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘির ও.সি সুমিত বিশ্বাস, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার রবীন দত্ত, বি.এম.এইচ.ও এ.এম. সামিম, কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি জের মহম্মদ, ওবাইদুর রহমান,রুহুল আমিন,আব্দুর রাজ্জাক,রহমতুল্লাহ,মোহা.ইমরান হোসেন প্ৰমুখ।
আরও পড়ুন:
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ট্রাস্টের সম্পাদক ইফতিকার আলম। রক্তদাতাদের পাশাপাশি ৪৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করা হয় সংবর্ধিত করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেককে শংসাপত্র ও মেমেন্টো তুলে দেন সংগঠকরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মুর্শিদ সারওয়ার জাহান ও সাহিন হোসেন।