০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়

মুহাম্মদ মুস্তাক আলি, জঙ্গিপুর: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সাগরদীঘি উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। সোমবার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ঘোষণা করা হয়েছে।  সুব্রত সাহার মৃত্যুর পর  আসনটি ফাঁকা ছিল। আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে।

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জিতেছিলেন সুব্রত সাহা। তাঁকে রাজ্যের মন্ত্রীও করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু গত বছরের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মন্ত্রী সুব্রত সাহা। তারপর থেকেই তাঁর আসনটি শূন্য ছিল। তাই শূন্য আসনেই এবার নির্বাচন হচ্ছে সাগরদিঘিতে। এই উপনির্বাচনে এখনও কোনও রাজনৈতিক দল প্রার্থীর নাম ঘোষণা করেনি।

আরও পড়ুন: তৃণমূলের ‘ফাউন্ডিং পিলার’ ছিলেন মুকুল রায়: প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ অভিষেকের

সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। টানা তিন বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। তাঁর মৃত্যুর কারণেই উপনির্বাচন ফলে সকলের নজর ছিল ওই কেন্দ্রে কাকে প্রার্থী করে  শাসকদল। যদিও প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎকে প্রার্থী করবে তৃণমূল বলে জল্পনা উঠেছিল। সেই জল্পনাকে মিথ্যে করে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

এদিন নাম ঘোষণার পর  দেবাশিসবাবু  পুবের কলমকে জানান  “জয় নিয়ে একশো  শতাংশ আশাবাদী আমি।মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির ভূমিপুত্র হিসেবে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি এদিন আরও বলেন, দীর্ঘদিন ধরেি সাগরদিঘীর মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করছেন তিনি। তিনি সকলকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

উল্লেখ্য, দেবাশিস বন্দ্যোপাধ্যায় সাগরদীঘি ব্লক তৃণমূল  সভাপতি  আসিন রয়েছেন। তাঁকে দলনেত্রী নির্বাচনে মনোনয়ন দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবাশিষ  বন্দ্যোপাধ্যায়কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।

খলিলুর রহমান আশা ব্যক্ত করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  উন্নয়ন কর্মসূচির সুফলের প্রতিচ্ছবি আবারও ফুটে উঠতে চলেছে সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনে।

প্রায় একইরকম বক্তব্য পাওয়া গেছে লালগোলা বিধানসভার বিধায়ক মুহাম্মদ আলির কাছ থেকেও। মুহাম্মদ আলি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাগরদীঘি বিধানসভার ভোটররা তৃণমূল প্রার্থী দেবাশিষ বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করতে চলেছেন।

প্রসঙ্গত, দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের  বাড়ি সাগরদীঘি থানার সুখির মোড়ের কাছে সামশাবাদ এলাকায়। সাগরদীঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদে আলঙ্কৃত করার পূর্বে তিনি একটা সময় যুব তৃণমূল কংগ্রেস পদে আসিন ছিলেন দলীয় সংগঠন সূত্রে জানা গেছে। সোমবার দিন সন্ধ্যে নাগাদ সাগরদীঘির তৃণমূল প্রার্থীর গলাতে মালা পরিয়ে আশীর্বাদজ্ঞাপন করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধের ধাক্কায় বাড়ছে ডলার খরচ, ৯২ ছাপিয়ে রেকর্ড পতন টাকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৩, সোমবার