১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রক্তদানের মহোৎসব সবাইকে মিলিয়ে দেয়: নারায়ণ গোস্বামী

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা প্রায়ই বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আজ উৎসবের তালিকায় রক্তদানের মতো মহোৎসবও সবাইকে মিলিয়ে দেয়। কিন্তু একটি বিভেদকামী দল মানুষের ধর্ম নিয়ে রাজনীতি করছে। এটা রুখে দিতে এই ধরনের উৎসবে বেশি করে অংশগ্রহণ করা দরকার। রবিবার উত্তর ২৪ পরগনার বেলিয়াঘাটার তাজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে একথা বলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলেন, একেএম ফারহাদ, মিন্টু সাহাজী, উষা দাস, মঞ্জুরী বিশ্বাসীদের এক আসনে বসিয়ে মেলবন্ধনের ডাক দিলেন ক্লাব কর্মকর্তা জুবায়ের হোসেন সিদ্দিকী, আব্দুল্লা হিল মারুফ, আয়ূব আলি, ওবাইদুল, ইউনুস, জুলুরা।

আরও পড়ুন: নেতাজীর জন্মজয়ন্তীতে জঙ্গিপুরে বিশাল রক্তদান শিবির

বন ও ভুমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, এই রাজ্য সম্প্রীতির শক্ত ঘাঁটি। তার প্রমাণ প্রতিটি রক্তদান শিবিরে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সানন্দে রক্তদান করতে আসে। এদিন মহিলা ও পুরুষ মিলিয়ে ৮২ জন রক্তদান করেন। এছাড়া ছোটদের বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা.বেলাল আলি, উত্তর র ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজী মিন্টু, নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম খোকন, উপপ্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা মন্ডল, শিক্ষক ও সাংবাদিক এনামুল হক প্রমুখ।সঞ্চালনা করেন মইদুল ইসলাম ও দেবব্রত ঘোষ।

আরও পড়ুন: গান্ধীজির প্রয়াণ দিবসে রক্তদান শিবির বর্ধমান জেলা তৃনমূলের

আরও পড়ুন: আইএনটিটিইউসি’র উদ্যোগে স্বাস্থ্য শিবির এবং বস্ত্রবিতরণ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘প্রচেষ্টা বৃথা যায়নি’, ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা শফিকুর রহমান-এর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্তদানের মহোৎসব সবাইকে মিলিয়ে দেয়: নারায়ণ গোস্বামী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার