রহমতুল্লাহ, সাগরদিঘী:
১৪ই জুন বিশ্ব রক্ত দাতা দিবস কে সামনে রেখে সাগরদিঘী সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে মহিলাদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন হয় সাগরদিঘী সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে। অত্র সংগঠনের সভাপতি রাফসান জানি জানান আমরা শুধু মহিলাদের নিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু আজকের দিনটি বিশ্ব রক্তদাতা দিবস তাই এই দিনটির কথা মাথায় রেখে কিছু ছেলেরাও এই মহিলা শিবিরে অংশগ্রহণ করেন। সাগরদিঘীর বিশিষ্ট সমাজসেবী পরিতোষ বন্দ্যোপাধ্যায় জানান দুই বছর পূর্বে যখন সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক চালু হয়েছিল সেইদিন প্রথম রক্তদান করেছিলেন শ্রী বিভাস দে সুতরাং আজকেউ মহিলা শিবিরে প্রথমেই রক্তদান করলেন। এদিন শিবিরে মহিলাদের রক্ত দান ছিল চোখে পড়ার মতো, এছাড়াও মসজিদের ইমাম আতিকুর রহমান, ইমাম নগরের মোয়াজ্জেম রক্ত দান করেন। এদিন শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৮জন রক্ত দান করেন। রক্ত দানের শেষে মেডেল, সার্টিফিকেট ও গাছের চারা প্রদান করা হয় রক্ত দাতাদের।





























