পুবের কলম প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে উত্তর কলকাতার জেলা আইএনটিটিইউসি’র পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে স্বাস্থ্য শিবির ও দুস্থদের কম্বল বিতরণ অনুষ্ঠানে এদিন ৯৫৫ জন রক্তদান করেন।

আইএনটিটিইউসি’র উদ্যোগে স্বাস্থ্য শিবির এবং বস্ত্রবিতরণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতার আইএনটিটিইউসি’র সভাপতি স্বপন সমাদ্দার, সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় , তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, সংগঠনের অন্যতম সদস্য বাপী ঘোষ সহ অন্যানোরা।