পুবের কলম ওয়েবডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় পাঁচ বিচারপতির মধ্যে চারজন এই রায় দেন।
আরও পড়ুন:
২০২২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় ঠেকাতে বলসোনারো ষড়যন্ত্রের নেতৃত্ব দেন বলে আদালতে প্রমাণিত হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— সশস্ত্র ষড়যন্ত্র, গণতান্ত্রিক শাসন বিলুপ্তির চেষ্টা, অভ্যুত্থান, সরকারি সম্পত্তি ধ্বংস এবং ঐতিহাসিক স্থাপনা নষ্ট করা।
আরও পড়ুন:
তবে সেনা ও বিমানবাহিনীর সমর্থন না পাওয়ায় ষড়যন্ত্রটি ব্যর্থ হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি লুলা শান্তিপূর্ণভাবে শপথ নেন। কিন্তু এক সপ্তাহ পর হাজার হাজার বলসোনারো সমর্থক ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলা চালালে প্রায় দেড় হাজার মানুষকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
৭০ বছর বয়সী বলসোনারো অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমনপীড়নের শিকার। বর্তমানে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন।