পুবের কলম ওয়েবডেস্ক: আবারও ভাঙন কংগ্রেসে। রাজ্যসভা ভোটে ভরাডুবির পর ভাঙনের ধারা অব্যাহত রেখে এবার দলের হেভিওয়েট মন্ত্রীর দলত্যাগ।
আরও পড়ুন:
কংগ্রেসের হয়ে রাজ্যসভার নির্বাচনে হেরে গিয়ে , সবাইকে চমক দেখিয়ে কংগ্রেস ছেড়ে ঘাসফুলে অর্থাৎ তৃণমূলে যোগ দিলেন অসমের প্রাক্তন প্রদেশ সভাপতি| আর সেই কথা সরাসরি টুইট করে লিখলেন তিনি নিজেই। আজ নিজে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে টুইট করে ইস্তফা দেন তিনি।
আরও পড়ুন:
তার কংগ্রেস ছাড়াতে, আসামের কংগ্রেস দলটা অনেকটা দূর্বল হয়ে পড়বে বলে , মনে করছেন অনেকেই। এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রিপুন বোরা। গত বছরে আসামে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোর ধাক্কা খেয়েছিল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে একের পর এক নেতা, কর্মী সকলেই দল ছেড়েছে।
আর সেই ধারায় অব্যাহত রাখলো রিপুন বোরা । তিনি অসমে একমাত্র আশা ভরসা ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে। আজ সেই পথ শেষ।আরও পড়ুন:
এদিন টুইটারের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল আইডি থেকে রিপুন বোরাকে স্বাগত জানানো হয়। সেই উদ্যেশ্যে লেখেন, Delighted to welcome Shri @ripunbora, Former Minister of Panchayat & Rural Development, Minister of Education in Assam, former Rajya Sabha MP & former President of Assam Pradesh Congress committee! He joined us today in the presence of Shri @abhishekaitc যার অর্থ হল - তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসমের প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী , অসমের সাবেক রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বোরাকে আনন্দের সঙ্গে দলে যোগদান করানো হল।
আরও পড়ুন: