পুবের কলম,ওয়েবডেস্ক: মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তাঁদের মধ্যে ২৩ জনই মালদহের বাসিন্দা।

https://twitter.com/abhishekaitc/status/1694261541611459039?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694261541611459039%7Ctwgr%5E310eed2accd2e4500a0a96f1e852e2d402e049d8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fdistrict%2Fmalda%2Fmany-migrant-labors-from-malda-dead-and-missing-in-mizoram-bridge-collapse-1003240

দুর্ঘটনাটি ঘটেছে সাইরাঙে। মিজোরামের নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মৃত্যুমিছিল রাজ্যের মালদহের জেলায়। অন্নের সন্ধানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণগুলোই চলে গেল বেঘোরে। ঘরের মানুষগুলোর এভাবে চলে যাওয়ার খবরে শোকে পাথর তাঁদের পরিবার। এলাকায় পড়ে গিয়েছে কান্নার রোল।

এক দুর্ঘটনা কেড়ে নিল এতগুলো পরিবারের রোজগেরে মানুষগুলোকে।

https://twitter.com/ZoramthangaCM/status/1694238028297064739?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694238028297064739%7Ctwgr%5E5bbaadedf28cb803b0786bddb2f51b438f62de7e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnorth-bengal%2F13-migrant-workers-from-malda-died-in-mizoram-rail-bridge-collapse-tes-1246529.html


মালদহে মৃত শ্রমিকদের নাম-----

 

১ সামিরুল হক – মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

২ নাসিম রহমান- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

৩ আনসারুল হক- মালদহের কুতুবগঞ্জ গ্রামের বাসিন্দা।

 

৪ সেনাউল-মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

৫ মনিরুল নদপ- মালদহের কোকলামারি গ্রামের বাসিন্দা।

 

৬ মুজাম্মেল হক- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

৭  রহিম সেখ- মালদহের নাগরায় গ্রামের বাসিন্দা।

 

৮ সইদুর রহমান- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

৯ মুজাফফর আলি- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

১০ অসীম আলি- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

১১ শাহিন আখতার- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

১২ কাশিম সেখ-মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

১৩ সরিফুল সেখ- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

১৪ সাকিরুল সেখ- মালদহের চৌদুয়ার গ্রামের বাসিন্দা।

 

১৫ মুহাম্মদ জাহিরুল সেখ- মালদহের কালিয়াচক গ্রামের বসিন্দা।

 

১৬  শিবুল হক- মালদহের আলিনগর গ্রামের বাসিন্দা

 

১৭মসরিকুল- মালদহের পরানপুর গ্রামের বাসিন্দা।

 

১৮ নুরুল হক-  মালদহের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা

 

১৯ ঝাল্লু সরকার- মালদহের সাত্তারি গ্রামের বাসিন্দা

 

২০ জয়ন্ত সরকার-মালদহের সাত্তারি গ্রামের বাসিন্দা

 

২১ রঞ্জিত সরকার- মালদহের সাত্তারি গ্রামের বাসিন্দা

 

২২ সুমন সরকার-মালদহের সাত্তারি গ্রামের বাসিন্দা

 

২৩ নব চৌধুরি- মালদহের সাত্তারি গ্রামের বাসিন্দা

এদিন ট্যুইট করে সাহায্যের আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ''মৃতদের মধ্যে অনেকেই মালদার বাসিন্দা । মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য মালদা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে'।

https://twitter.com/RahulGandhi/status/1694273359935386077?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694273359935386077%7Ctwgr%5E310eed2accd2e4500a0a96f1e852e2d402e049d8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fdistrict%2Fmalda%2Fmany-migrant-labors-from-malda-dead-and-missing-in-mizoram-bridge-collapse-1003240

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে এই ঘটনার জন্য শোক প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে করা হয়েছে ঘোষণা। ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

https://twitter.com/MamataOfficial/status/1694244717347717288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694244717347717288%7Ctwgr%5E5bbaadedf28cb803b0786bddb2f51b438f62de7e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnorth-bengal%2F13-migrant-workers-from-malda-died-in-mizoram-rail-bridge-collapse-tes-1246529.html