পুবের কলম,ওয়েবডেস্ক: ইতিহাস গড়ল ভারত। চাঁদের মাটিতে সফল অবতরণ করল চন্দ্রযান ৩। কথা মতো ভারতীয় সময় সন্ধ্যা ৬.০৪ মিনিটে পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে পা ফেলে চন্দ্রযান ৩। আজ বিকেল ৫.৪৫ মিনিট নাগাদ চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু হয়। আর সন্ধ্যা ৬.০৪ মিনিটে সফল অবতরণ হয়।

২০০১ সালে চন্দ্রযান ১ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছিল প্রায় ৬০ হাজার কোটি লিটার জলীয় বরফ আছে চাঁদে। তাই বিজ্ঞানীদের আশা চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অঞ্চলে জল আছে কিনা সেই সংক্রান্ত তথ্য মিলবে চন্দ্রযান ৩ থেকে। শেষ মুহর্তে বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আরও বড় চ্যালেঞ্জ দক্ষিণ মেরু সন্নিহিত বন্ধুর এলাকায় চন্দ্রযানকে সফট ল্যান্ডিং করানো। গত ১৪ জুলাই, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে রওনা হয় চন্দ্রযান-৩।
 দেড় মাস ধরে অসংখ্য বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমের ফসল আজ ঘরে তুললেন ইসরোর বিজ্ঞানীরা।

এর আগে চাঁদে সফল ভাবে অবতরণ করতে অক্ষম হয়েছিল চন্দ্রযান ২-এর ল্যান্ডার। তবে সেই অভিযান বিফলে যায়নি। এখনও চন্দ্রযান ২-এর অর্বিটার চাঁদকে প্রদক্ষিণ করছিল। সেই অরবিটারের সঙ্গে যোগ স্থাপন করে চন্দ্রযান ৩ অভিযানের ল্যান্ডার 'বিক্রম'। যার ফলে ল্যান্ডিং আরও সহজ হয়েছে বলে জানা গেছে।

https://twitter.com/isro/status/1694248755594436829?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694248755594436829%7Ctwgr%5E3c1b1a97d110359e3ea34b6b28b00538986851c8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftechnology%2Fscience%2Fisro-chandrayaan-3-live-8904107%2F