পুবের কলম,ওয়েবডেস্ক: সংসদের লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তৃতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মণিপুরের হিংসা ও অশান্ত পরিস্থিতি নিয়ে সংসদে কি কি বললেন প্রধানমন্ত্রী......... দেখে নিন এক নজরে
১) দেশবাসী আমাদের সরকারের প্রতি আস্থা দেখিয়েছি। আমাদের ভালোবেসেছে। এর জন্য ধন্যবাদ।
২) ২০১৮ সালেও বিরোধীরা অনাস্থা এনেছিল। সেসময় বিরোধীদের কাছে যা ভোট ছিল, তাও তারা জোগাড় করতে পারেনি। বিরোধীদের আনা অনাস্থা সবসময় আমাদের জন্য শুভ হয়েছে। ভগবান খুব দয়ালু কারোর কারোর মাধ্যমে ঠিক মনের ইচ্ছা পূরণ করে দেয়।
৩ )২০২৪-এ লোকসভা নির্বাচনে পুরানো সব রেকর্ড ব্রেক করে আমরা আবার ভাল ফল করব। অনাস্থা প্রস্তাব বিরোধীদের অ্যাসিড টেস্ট।
৪ )আপনারা গরিবদের কথা ভাবেন না, ভাবেন শুধু ক্ষমতার কথা। দেশের যুব সমাজের কথা না ভেবে নিজেদের ক্ষমতার কথা ভাবেন। বিরোধীদের তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর। হতাশা ছাড়া আপনারা দেশকে কিছু দিতে পারেনি।
৫) ২০১৯-এ বিরোধীদের বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছে সমগ্র বিশ্ব। ২০১৯ এনডিএ-বিজেপি ভাল ফল করেছিল। ২০২৪-এও রেকর্ড মার্জিন ফল করবে।
৬ ) অনাস্থা এনে একজোট হয়েছে বিরোধীরা। বিরোধীদের অনস্থা আমাদের জন্য শুভ। দেশবাসী যে কাজের জন্য তাদের সংসদে পাঠিয়েছে, তাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে ওরা।
৭) এবার বিরোধী দলনেতা অধীরকে বলতেই দিল না তার দল। হয়ত কলকাতা থেকে ফোন এসেছিল। কংগ্রেস বারবার অধীরকে অপমান করে। অনান্যবার বিরোধী দলনেতারা অনস্থার বক্তব্য শুরু করে। কোনও সমস্যা হলে তখন নেতাকে সরিয়ে দেওয়া হয়। অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা রয়েছে।
৮) ১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছিল বিরোধীরা, নেতৃত্ব দিয়েছিলেন শরদ পাওয়ার। ২০০৩ সোনিয়া গান্ধি, ২০১৮ মাল্লিকার্জুন খারগে।
৯ অনস্থা প্রস্তাবের জবাবি ভাষণে মোদির মুখে বাংলার প্রসঙ্গ। বাংলায় তৃনমূল ও প্রদেশ কংগ্রেসের সমীকরণ নিয়ে খোঁচা।
১০ আমাদের প্রতি আস্থা রয়েছে বলেই দেশবাসী সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার বানিয়েছে। দেশের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। আর বিরোধীরা অনাস্থা এনে আমাদের সরকারকে বদনাম আর ভাঙ্গার চেষ্টা করছে। ভারতের ওপর বিশ্বাস রাখছে গোটা বিশ্ব।
১১ শুভ কাজে যাতে নজর না লাগে সেই কারণে যেমন কালো টিকা লাগানো হয়, তেমন বিরোধীরা কালো কাপড় এসে আমাদের সরকারের শুভ কাজে নজর দিচ্ছেন না।
১২ ভারতের যুবকরা রেকর্ড সংখ্যক স্টার্ট আপ শুরু হয়েছে, একাধিক বিদেশি বিনিয়োগ আসছে, গরীবরা এখন স্বপ্ন দেখতে পারবে, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের গরীবের সংখ্যা কমেছে। ভারত আজ অতি গরীব কমিয়েছে, জানিয়েছে আইএমএফ। সংসদে জানালেন মোদি
১৩ নিরাশার বদলে বিরোধীরা দেশকে কিছুই দিতে পারেনি। যাঁদের নিজেদের বহিখাতার ঠিক নেই, তাঁরা আমাদের থেকে হিসেব চাইছে এখন। নিশানা মোদির।
১৪ ৫ বছরেও কিছু করতে পারেননি বিরোধী দলেরা, আমরা তো সময় দিয়েছিলাম। তারপরও বিপক্ষ দলগুলি কিছুই করতে পারেনি, কটাক্ষ মোদির। 'বিরোধীদের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ', সংসদে মন্তব্য মোদির
১৫ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এ বারের বাদল অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু তাতে অংশ না নিয়ে বিরোধীরা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷ প্রধানমন্ত্রীর কটাক্ষ, ক্ষমতা দখলের লোভে বিরোধী সাংসদরা গরিব মানুষের স্বার্থের কথাও ভুলে গিয়েছেন৷
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1689571686235164672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689571686235164672%7Ctwgr%5E2f6f9e0eadb5a6a45eb77742788e689ad869242b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fparliament-no-confidence-motion-pm-modi-rahul-gandhi-lok-sabha-manipur-8885203%2F
২০২৪ সালে অতীতের সব রেকর্ড ভেঙে প্রত্যাবর্তন করবে বিজেপি৷ এ দিন বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে শুরুতেই এমন দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1689564421595779073?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689564421595779073%7Ctwgr%5E2f6f9e0eadb5a6a45eb77742788e689ad869242b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fparliament-no-confidence-motion-pm-modi-rahul-gandhi-lok-sabha-manipur-8885203%2F
https://twitter.com/ANI/status/1689567935420092417?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689567935420092417%7Ctwgr%5E2f6f9e0eadb5a6a45eb77742788e689ad869242b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fparliament-no-confidence-motion-pm-modi-rahul-gandhi-lok-sabha-manipur-8885203%2F
এর আগে, অনাস্থা প্রস্তাবের আলোচনার সময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেছিলেন যে তিনি মণিপুর ইস্যুতে বিরোধীদের সঙ্গে একমত যে সেখানে যে সেখানে হিংসা রয়েছে। আমরাও দুঃখিত। যে ঘটনা ঘটেছে তা লজ্জাজনক, কিন্তু এটা নিয়ে রাজনীতি করা আরও লজ্জাজনক।
https://twitter.com/PTI_News/status/1689579717203312641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689579717203312641%7Ctwgr%5E2f6f9e0eadb5a6a45eb77742788e689ad869242b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Fparliament-no-confidence-motion-pm-modi-rahul-gandhi-lok-sabha-manipur-8885203%2Fজ্যোতিরাদিত্য সিন্ধিয়া
-
মণিপুর কাণ্ডে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে সদ্য পদ ফিরে পাওয়া রাহুলের মন্তব্যের নিন্দা করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন বলেন, আপনি কোন মুখে বললেন প্রধানমন্ত্রীর জন্য মণিপুর ভারতের অংশ নয় ? প্রধানমন্ত্রী নিজে উত্তর-পূর্বকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছেন... ভারতকে বিভক্ত দেখার আদর্শ আপনার, আমাদের নয়।
-
প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, "আমি ২০ বছর ধরে সংসদে ছিলাম কিন্তু এরকম কিছু দেখিনি৷ প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে করা মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, শুধু সমাবেশে নয়, পুরো জাতির সামনে।
-
প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন বলেন, আমি বিগত ২০ বছর ধরে সংসদে ছিলাম, কিন্তু এই রকম অনাচার কোনও দিন দেখিনি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের এহেন আক্রমণ নিন্দনীয়। তাদের ক্ষমা চাওয়া উচিত, শুধু সমাবেশে নয়, পুরো জাতির সামনে।