পুবের কলম,ওয়েব ডেস্ক: পবিত্র রমযান মাসে ব্রিটেনের বিখ্যাত স্থানগুলোতে চলছে উন্মুক্ত ইফতার মাহফিলের আয়োজন। প্রতিবছরের মতো এবারও ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য রমাদান টেন্ট প্রজেক্ট’ আয়োজিত ইফতারের ভোজসভায় সব ধর্ম, বর্ণ ও বিশ্বাসের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। মূলত সব জাতি-ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে রোযা ভাঙতেই এই আয়োজন। তবে এবারই প্রথম ব্রিটেনের অন্তর্ভুক্ত চারটি অঞ্চল- ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ২৬টিরও বেশি স্থানে উন্মুক্ত এ ইফতার অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ব্রিটেনের দাতব্য প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ।
২০২৪ সালের বিশাল এই আয়োজনের প্রতিপাদ্য হল ‘ঐতিহ্য: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’, যার লক্ষ্য ইসলামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সমাজে এর স্থায়ী প্রভাব সবার সামনে তুলে ধরা। ইফতারের সময় অনেক স্থানে প্রথমবারের মতো সুমধুর সুরে আযান শোনা গিয়েছে এবং মাগরিবের নামাযও অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের মতো এবারও ইউনিভার্সিটি, ফুটবল স্টেডিয়াম, ক্যাথিড্রাল, মিউজিয়াম, থিয়েটারসহ ইংল্যান্ডের ঐতিহাসিক স্থানগুলোতে এসব ইফতারের আয়োজন করা হচ্ছে। গত বছর প্রিমিয়ার লিগ ফুটবল স্টেডিয়ামে প্রথম উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়। এবার প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটি, ব্রেন্টফোর্ড, এএফসি উইম্বলডন ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের হাউসসহ নতুন আটটি স্টেডিয়ামে ইফতার অনুষ্ঠিত হচ্ছে। তা ছাড়া টেট মডার্ন, পগস ইয়ার্ড, উইন্ডসর ক্যাসেল লার্নিং সেন্টার, প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম কার্ডিফ, ভিঅ্যান্ডএ ডান্ডি, সিটি হল, বেলফাস্টের মতো ভেন্যুতে প্রথমবারের মতো উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত হবে। কিংস ক্রস, কিংস কলেজ কেমব্রিজ, ব্রিটিশ লাইব্রেরি ও ব্যাটারসি পাওয়ার স্টেশনেও তা অনুষ্ঠিত হবে। রমযান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে রমযান টেন্ট প্রজেক্টের বার্ষিক রমযান মাসের উন্মুক্ত ইফতার উৎসব উদযাপিত হচ্ছে। বিশাল এ আয়োজনে পুরো মাসজুড়ে ব্রিটেনের ১০ লক্ষেরও বেশি মানুষ অংশ নেবেন। উল্লেখ্য, ২০১৩ সালে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে ওমর সালহার নেতৃত্বে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে প্রথম ইফতারের আয়োজন করা হয়। পরে তা রমযান টেন্ট প্রজেক্ট নামে প্রতিবছর দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হতে থাকে। ২০২২ সালে সামাজিক সংগঠন হিসেবে তা ন্যাশনাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড অর্জন করে।ব্রিটেন: বিখ্যাত সব স্থানে চলছে উন্মুক্ত ইফতার
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ০৭:৩৭
আরও খবর
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
বিভ্রান্তিকর লেবেলিংয়ের অভিযোগ, ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, চেন্নাই পুলিশের হাতে গ্রেপ্তার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন
অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, চেন্নাই পুলিশের হাতে গ্রেপ্তার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন
বাঁকিপুরে প্রশান্ত কিশোরের কাছে হারের কারণ খুঁজছে বিজেপি, জনাদেশ মেনে নিলেন নবীন
বাঁকিপুরে প্রশান্ত কিশোরের কাছে হারের কারণ খুঁজছে বিজেপি, জনাদেশ মেনে নিলেন নবীন
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’