আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বিএসএফের ফুল ফর্ম এখন বিজেপি সিকিউরিটি ফোর্স। বাগদা গণধর্ষণ কান্ডে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন:
রবিবার কাশীপুর গ্রামসভা উচ্চবিদ্যালয়ের মাঠে সভার আয়োজন করে তৃণমূল। ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন:
তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও পার্থ ভৌমিক এবং বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
আরও পড়ুন:
এইদিন বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়েও সরব হন কুণাল। তিনি বলেন বিএসএফের কাজের এক্তিয়ার ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার কথা বলেছে কেন্দ্র, আমরা তার প্রতিবাদ করেছি। এমন ঘটনা ঘটলে ৫০ কিলোমিটার করার অর্থ কী?
সুরক্ষা বৃদ্ধির বদলে সর্বনাশ ঘটবে।’’আরও পড়ুন:
উল্লেখ্য বৃহস্পতিবার সন্তানের সামনেই বাগদা সীমান্তে এক মা কে গণ ধর্ষণের অভিযোগ ওঠে দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই জওয়ান কে গ্রেফতার করে পুলিশ। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রবিবার কাশীপুর গ্রামসভা মাঠে প্রতিবাদ সভার ডাক দেয় তৃণমূল।
আরও পড়ুন: