০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাজেটের আগেই স্বস্তি! বড় ধস সোনা-রুপোর দামে

কেন্দ্রীয় বাজেট পেশের আগেই রবিবার বাজার খুলতেই বড়সড় পতন দেখা গেল সোনা ও রুপোর দামে। একদিনেই দুই মূল্যবান ধাতুর দাম প্রায় ৬ শতাংশ কমেছে। এতে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তির হাওয়া।
বাজার সূত্রে খবর, ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ৯ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকায়। অন্যদিকে, রুপোর দাম কেজিপ্রতি কমেছে ১৭ হাজার টাকা।
বিশেষজ্ঞদের মতে, আজ সকাল ১১টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা শুরুর আগেই বাজারে এই বড় ওঠানামা বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।
শুধু ধাতুর বাজার নয়, চাপের মুখে রয়েছে শেয়ার বাজারও। এদিন বাজার খোলার পরপরই সেন্সেক্স প্রায় ৩৫০ পয়েন্ট পড়ে যায়, যা বাজেট ঘিরে বিনিয়োগকারীদের অনিশ্চয়তার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমানো হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বাজার। সেই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আগামী দিনে সোনা-রুপোর দামের গতি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাজেটের আগেই স্বস্তি! বড় ধস সোনা-রুপোর দামে

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার