উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জনবহুল এলাকায় আচমকা আগুনের শিখা দেখে চমকে ওঠে এক গৃহবধূ। তাঁর চোখের সামনেই নিমেষে পুড়ে শেষ হয়ে গেল তিল তিল করে তৈরি করা তাদের একচিলতে বাড়ি। হ্যাঁ এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের আবদুল করিম পুরে। এদিন অন্যদিনের মতন কাজ করতে গেছিল পেশায় দিনমজুর তোয়েব আলি লস্কর।
আরও পড়ুন:
বাড়ির উঠোনে তাঁর স্ত্রী রান্না করছিলো উনুনে।তাদের ছোট ছেলে মেয়েরা খেলাধুলাতে ব্যস্ত ছিলো। আর সে সময় তোয়েবের স্ত্রী দেখতে পায় তাদের ঘর থেকে আগুনের শিখা জ্বলছে।কি করবে আচমকা ভেবে না পেয়ে চেঁচামেচি শুরু করে দেয়।
তার পরে আশে পাশের বহু মানুষ এসে আগুন নেভানোর কাজে হাত দেয়।খবর পেয়ে কাজ ফেলে ছুটে আসে তোয়েব। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ঘরের সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। পুড়ে শেষ হয়ে গেছে তাদের শেষ সম্বলটুকুও।আরও পড়ুন:
সমস্ত দরকারি জিনিসপত্র, কাগজপএ থেকে শুরু করে টাকা পয়সা ও। পোড়া বাড়িতে দাঁড়িয়ে এদিন দুপুরে তোয়েব বলেন,আমার সব শেষ হয়ে গেছে। আমি কি ভাবে বাঁচব ছেলে পুলে নিয়ে। আমি চাই সরকার থেকে কিছু সাহায্যের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ। কিভাবে এই আগুন লাগলো তা জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ।