পুবের কলম প্রতিবেদক: আগেই জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন ও দুবাই সফরের আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সেইমতো মঙ্গলবার তাঁর বিদেশ সফরের আগে সোমবার মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী। আগেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল বা জ্যোতিপ্রিয়দের দফতর বদল হবে। সেই আভাস মতো বাবুল সুপ্রিয়র দায়িত্ব কিছুটা কমিয়ে দিলেন মমতা। পাশাপাশিই মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের।
তাঁদের বাড়তি এবং গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হয়েছে।আরও পড়ুন:
এ দিন রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর দেখা গিয়েছে বাবুলের হাত থেকে পর্যটন দফতর কাটছাঁট করে দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। তিনি আগে এই দফতর সামলাতেন। অতীতে ইন্দ্রনীলই পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন। এ দিন বন দফতরের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হল অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প পুনর্গঠন দফতর।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে অতিরিক্ত সমবায় দফতর দেওয়া হয়েছে। আগে সমবায় দেখতেন অরূপ রায়। মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সমবায় থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাদ্যপ্রক্রিয়াকরণ দফতর।আরও পড়ুন:
এ দিকে বাবুলের হাতে তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন দফতর ছিল। সেটা আগের মতোই থাকছে।
শুধু পর্যটন দফতর থেকে সরিয়ে দেওয়া হল। তবে তাঁকে নতুন করে দেওয়া হল অচিরাচরিত শক্তি দফতর। অন্যদিকে ইন্দ্রনীল ছিলেন তথ্য ও সংßৃñতি দফতরের প্রতিমন্ত্রী। এবার তিনি পেলেন পর্যটন দফতরের স্বাধীন দায়িত্ব। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের বিধায়ক গোলাম রব্বানির হাত থেকে খাদ্য প্রক্রিয়াকরণ দফতর দেওয়া হয়েছে অরূপ রায়কে। তাঁকে দেওয়া হয়েছে পরিবেশ দফতর।