সুমিত দে: শহরজুড়ে রাস্তার মোড়ে মোড়ে চড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কর্তব্যরত থাকেন ট্রাফিক পুলিশকর্মীরা। সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে আজ কলকাতার নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল O.R.S, জলের বোতল, রোদ চশমা, ছাতা, মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন তাঁদের হাতে। এদিন  পার্ক সার্কাস, শ্যামবাজার, বউবাজার-সহ শহরের গুরুত্বপূর্ণ ৬টি জায়গায় চলে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন আইপিএস রুপেশ কুমার , তপসিয়া ট্রাফিক গার্ড ওসি রাজকুমার সিং, সহ আরো উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।

প্রবল গরমেই রাস্তায় ডিউটি,  কর্তব্য রত সহকর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল  কলকাতা পুলিশ

চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হল। কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা এবং উত্তরবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতা ছাড়াও, আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে।