পুবের কলম,ওয়েবডেস্ক: প্রকাশ্যে গুন্ডারাজ যোগীরাজ্যে। ঘরের সামনেই খুন করে মারা হল বিজেপি নেতাকে। ভাইয়ের সঙ্গে নিকটবর্তী পার্কে ঘুরতে বেরিয়েছিলেন অনুজ। বৃহস্পতিবার বিকেলে আচমকাই বাইকে চেপে আসে তিন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগে পরপর গুলি চালায় তারা।
পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনুজ।তড়িঘড়ি করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে।আরও পড়ুন:
https://twitter.com/EktaChaubey10/status/1689701294230093826?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689701294230093826%7Ctwgr%5E8cc1942ab12168a462bffb17be4a53fe87f74d69%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Futtar-pradesh%2Fcaught-on-cctv-bjp-leader-shot-dead-outside-his-house-in-ups-moradabad-police-form-5-teams-to-nab-accused-6219428%2F
আরও পড়ুন:
পরিবার সুত্রে খবর, রাজনৈতিক রেষারেষির কারণেই খুন হয়েছেন বিজেপি নেতা।
এলাকার স্বনামধন্য নেতা ছিলেন অনুজ। কিষাণ মোর্চার অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। ২০২১ সালে স্থানীয় ব্লক প্রধানের নির্বাচনেও লড়েছিলেন। মাত্র কয়েক ভোটের ব্যবধানে হেরে যান তিনি। দিন কয়েক আগেই বর্তমান ব্লক প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছিলেন অনুজ। সেই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ লেগেই থাকত। অনুজের পরিবারের অভিযোগ, এই বচসার কারণেই তাঁকে খুন করা হয়েছে।