পুবের কলম ওয়েব ডেস্কঃ মহুয়া মৈত্র সহ এক ডজন বিরোধী নেতার ফোনে বার্তা পাঠিয়েছিল মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যপেল। সেখানে বলা হয়েছিল, রাষ্ট্রের মদতপুষ্ট হ্যাকাররা নজরদারির চেষ্টা চালাচ্ছে ফোনে। ওই ঘটনায় উদ্বিগ্ন হয়েছিলেন প্রত্যেকেই। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল।
কোনও নজরদারি চালানো হচ্ছে না। বিরোধীরা ইস্যু তৈরির চেষ্টা চালাচ্ছে। তারপরই জানানো হয়, অ্যপেলকে ডেকে পাঠানো হবে এই ইস্যুতে। কেন তারা এমন বার্তা দিল তা জানার চেষ্টা করবে সরকার। বৃহস্পতিবার অ্যপেলকে নোটিস দেওয়া হয়েছে বলে খবর। আইটি সেক্রেটারি এস কৃষ্ণণ বলেছেন, ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন তদন্ত শুরু করে দিয়েছে। অ্যপেল তদন্তে সহযোগীতা করবে।আরও পড়ুন:
সিইআরটি-ইন হল জাতীয় নোডাল এজেন্সি, যারা দেশের সাইবার সিকিওরিটি বিষয়ে তদন্ত করে।
আরও পড়ুন:
মহুয়া ছাড়াও অ্যপেলের পক্ষ থেকে যারা বার্তা পেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন- মল্লিকার্জুন খাড়গে, শশী থারুর, পবন খেরা, কে সি ভেনুগোপাল, সুপ্রিয়া শ্রীনাতে, টি এস সিংদেও, ভূপিন্দর এস হুডা, সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও এসপি প্রধান অখিলেশ যাদব।