পুবের কলম, ওয়েবডেস্ক: মেঘালয় পরিবর্তন আসবে, ভোটপ্রচারে এসে বার্তা অভিষেকের। এদিন রাজ্যের মানুষের কাছে ভোটের আবেদন জানিয়ে অভিষেক বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এমন একটা সরকার চাই, যারা মেরুদণ্ড বিক্রি করবে না।
এমন সরকার চাই, যারা খেটে খাওয়া মানুষের পাশে থাকবে। বুধবার প্রচারে এসে অভিষেক দাবি করেন, মেঘালয় মুক্তির সূর্য উঠবেই।আরও পড়ুন:
অভিষেক এদিন মেঘালয়বাসীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলে, সবাই সবাই সকাল গিয়ে ভোট দেবেন। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য এমন ভাবে এগিয়ে আসতে হবে, যাতে দিল্লির সরকার কেঁপে যায়।