পুবের কলম,ওয়েবডেস্ক: ২ মহিলাকে ধর্ষণ, উলঙ্গ করে প্যারেড কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই রে রে করে উঠেছে গোটা দেশ। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন একের পর এক রাজনৈতিক নেতা। এবার কড়া বার্তা দিল দেশের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।

https://twitter.com/ANI/status/1681894524573085697?s=20

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আদালত জানিয়েছে, 'এই বিষয়ে সরকার কোনও ব্যবস্থা গ্রহণ না করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।'

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন, এই ঘটনা সাংবিধানিক নিস্ফলতা।
নির্মমতার সীমা অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, এমনিতেই গত আড়াই মাস ধরে হিংসার আগুনে পুড়ছে মণিপুর। দফায় দফায় সফর, বৈঠক করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নি। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে মহিলা ও শিশুরা। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। সাম্প্রদায়িক সংঘর্ষের ক্ষেত্রে নারীদেরকে যে ভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তা লজ্জাজনক। এটা সাংবিধান লঙ্ঘনের সবচেয়ে মারাত্মক নিদর্শন।
এদিকে ঘটনা নিয়ে সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার ফের এই বিষয়ে শুনানি হবে শীর্ষ আদালতে।

এদিকে এই ঘটনার ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে,  ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটেছে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়।

https://twitter.com/ANI/status/1681895085557047298?s=20

পুলিশ সূত্রে খবর, উক্ত ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকেও খুন করা  হয়েছিল।

জানা গেছে, ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য তীব্র আতঙ্কে জঙ্গলে লুকিয়ে পড়েছিলেন।
পুলিশ তাদের উদ্ধার করে। কিন্তু পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নেয় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। এরপর ৫৬ বছর বয়সি  এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর তিনজন নারীকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। ২১ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান। ২১ জুন অভিযোগ দায়ের করা হয় পুলিশে।

https://twitter.com/ANI/status/1681893887777062912?s=20