পুবের কলম, ওয়েবডেস্ক: অর্থ নয়, বরং ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতিই প্রেম থাকা উচিত বিচারকদের— এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। শনিবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি বলেন, “কিছু বিচারকের আচরণের কারণে অসন্তোষ তৈরি হচ্ছে। আমি সংবাদপত্র ও ইন্টারনেটে পড়েছি, এক হাইকোর্টের বিচারকের তিরস্কারের পর এক তরুণ আইনজীবী আদালতে অজ্ঞান হয়ে পড়েছিলেন।
”আরও পড়ুন:
তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীরা ন্যায়বিচারের স্বর্ণপাখির দুটি ডানার মতো— উভয়ই অপরিহার্য। বিচারক ও আইনজীবীরা একসঙ্গে কাজ না করলে আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।এরপরই তিনি জোর দিয়ে বলেন, “বিচারক এবং বিচার বিভাগের সঙ্গে যুক্ত মানুষের অর্থের প্রতি প্রেম থাকা উচিত নয়। বরং ন্যায়বিচার ও স্বাধীনতাকেই ভালোবাসা উচিত।”