পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব কারুর অজানা নয়। তবে আজ প্রজাতন্ত্র দিবসের সকালে অন্য চিত্রের সাক্ষী থাকল গোটা রাজ্য। রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন পতাকা উত্তোলন করেন। এর পর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌহার্দ্য বিনিময় করেন।
আরও পড়ুন:

প্রতি বছরের মতো এবারে কলকাতা সেজে উঠেছে প্রজাতন্ত্র দিবসের উদযাপনে।
গোটা শহর জুড়ে কড়া নিরাপত্তা। ২৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন বেলা বেলা ১০ টার পরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন। সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেখা গেল রেড রোডেও।আরও পড়ুন:

এই বিষয়ে ট্যাবলোও সাজানো হয় রাজ্যের তরফ থেকে।
‘একতাই সম্প্রীতি’ বলে ট্যাবলো গায়ে লেখা ছিল। লেখা আছে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। ট্যাবলোতে দক্ষিণেশ্বর, নাখোদা মসজিদ, গির্জার ছবি দেওয়া আছে।আরও পড়ুন:

রেড রোড এবছরেও ছিল নজরকাড়া। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী ও স্পিকার।