০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতসকালে চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন

পুর্বের কলম, ওয়েব ডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড। মেছুয়া বাজারের পর চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে হতাহতের কোনও খবর নেই

সূত্রের খবর, স্থানীয়রা প্রথম আগুন দেখতে পান। কালো ধোঁয়া বেরোতে থাকে রেস্তরাঁটি থেকে। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশও। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল এবং পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: BREAKING: চিনারপার্কে অনুব্রতর বাড়িতে এল সিবিআই

গত মঙ্গলবার মেছুয়া বাজারের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। মৃত্যু হয় ১৫ জনের। জখম হয়েছেন ১২ জন। পলাতক হোটেল মালিক। ইতিমধ্যেই সিট গঠন করেছে কলকাতা পুলিশ। ওই ঘটনার দু’দিন পরই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

আরও পড়ুন: চিনারপার্কে ভুয়ো কল সেন্টার, ধৃত ৪

ট্যাগ :
সর্বধিক পাঠিত

গাজায় নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানতে নারাজ হামাস নেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাতসকালে চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার