উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মঙ্গলবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বানে চলো গ্রামে যাই ও ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল।যাতে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,তৃণমূল জয় হিন্দ বাহিনীর জেলার সহ সভাপতি রাজু লস্কর, জয়নগর এক নম্বর ব্লক যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ ঢালী,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, শিক্ষক শাহাবুদ্দিন শেখ, জয়নগর দু'নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোনাজাত আলী খান, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার সহ আরো অনেকে।সামনের বছর বিধানসভার নির্বাচন,আর তার আগে বর্তমান রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলোকে গ্রামের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে চলো গ্রামে যাই কর্মসূচির সূচনা করা হয় এদিন। মূলত জয়নগর বিধানসভার ১২ টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে বাড়িতে মা মাটি মানুষ সরকারের উন্নয়নের কাজ তুলে ধরা হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে।
যা আগামী তিনমাস ধরে চলবে।এছাড়া একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে কিভাবে পালন করা হবে এ বিষয়ে ও আলোচনা করা হয় এদিনের সভাতে। এ ব্যাপারে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, মা মাটি মানুষ সরকারের সাফল্য আজ সারা দেশে প্রশংসিত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্পগুলি বিশ্বের দরবারে ও প্রশংসিত হয়েছে।কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে একাধিক জনমুখী প্রকল্পে আজ রাজ্যের মানুষ উপকৃত। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাই- এর সভা হবে। সেমি ফাইনাল আর ফাইনালে আগের চেয়ে ও বেশি বিধায়ক নিয়ে চতুর্থ বার সরকার গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের এই প্রস্তুতি সবার মধ্যে দিয়ে একুশে জুলাই এর তাৎপর্য তুলে ধরেন বিধায়ক। এছাড়া চলো গ্রামে যাই কর্মসূচি কিভাবে পালন করা হবে তার জন্য প্রতিটা অঞ্চলে যুব কমিটি তৈরি করা হয় এদিন।এ দিনের সভায় বহু ছাত্র যুব মহিলা তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন।তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলো গ্রামে যাই ও ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল জয়নগরে
চামেলি দাস
প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৪:৩৯
আরও খবর
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও