পুবের কলম, ওয়েব ডেস্ক: কলকাতা লিগ শুরুর আগে নিজে ঝালিয়ে নেওয়ার জন্য দিল্লি লিগে খেলবেন পিরালেসের ফুটবলার আনসুমানা ক্রোমা। দিল্লি লিগে তিনি গাড়োয়াল হিরোজ এফসি'তে খেলবেন। সোমবার থেকে শুরু হচ্ছে দিল্লি লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা। তার আগে শনিবার দিল্লি পৌঁছে গেলেন ক্রোমা।
আরও পড়ুন:
একদা মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা ক্রোমা শনিবার ফেসবুকে লিখেছেন, 'আমি দ্রুত ফিরে আসব।' সঙ্গে একটি সংবাদ মাধ্যমে বলেছেন, 'করোনার জন্য এতদিন খেলার সুযোগ পাইনি। কলকাতা লিগের আগে তাই এই খেলার সুযোগটা ছাড়তে চাইনি।' প্রসঙ্গত, এই মরশুমেও কলকাতা লিগে পিয়ারলেসের হয়েই মাঠে নামবেন ক্রোমা।