পুবের কলম, ওয়েবডেস্ক: সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার পর থেকেই দেশজুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। এবার এমসিসি নিয়ে আরও কড়া হল কমিশন।
কোনও তারকা প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে তাঁর দলীয় প্রতীক হারাতে পারে। এক নির্দেশিকায় নির্বাচনী কর্মকর্তা এবং জেলা নির্বাচন আআধিকারিকদের সাফ নির্দেশ দিয়েছে কমিশন।আরও পড়ুন:
এক আধিকারিক জানিয়েছেন, যদি কোনও রাজনৈতিক দল তার তারকা প্রচারকদের দ্বারা নির্বচনী বিধি মানার বিষয়টি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনী প্রতীক ১৯৬৮-র ধারা ১৬এ-র অধীনে ব্যবস্থা নেওয়া হবে, যার ফল হিসবে লের স্বীকৃতি বতিল হতে পারে। বাতিল হতে পারে দলের প্রতীকও।