সফিকুল ইসলাম (দুলাল): কালনায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত দুই শ্রমিক। আহত একাধিক। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কালনা-২ নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে একটি কোল্ড স্টোরেজে। এদিন সকালে হিমঘরের মেশিন রুমে কাজ চলাকালীন হঠাৎ অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফলে ঘটনাস্থলেই দু’জন শ্রমিকের মৃত্যু হয়।
মৃত শ্রমিকরা হলেন--- সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা। এছাড়াও একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি হিমঘরে কাজ চলাকালীন মেশিন রুমে অ্যামোনিয়া গ্যাস লিক করে দু’জন শ্রমিক মারা যান। জানা গেছে, অ্যামোনিয়া গ্যাস লিক করায় সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঝাঁঝালো গন্ধে অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। হিমঘরের ভিতর থেকে বিকট শধ শোনেন স্থানীয়রা। অনুমান, মেশিন ঘরে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত দুই শ্রমিকের মধ্যে একজনের বাড়ি বিহারে। অন্যজন কালনার বাসিন্দা। জানা গেছে, গ্যাস লিক করার সময় মেশিন ঘরে ২, ৩ জন শ্রমিক কাজ করছিলেন। বাইরে কাজ করছিলেন অন্তত সাতজন। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হিমঘরের কর্মী অভিজিৎ রায় বলেন, ‘ভিতরে একটা অ্যামোনিয়াম গ্যাসের কমপ্রেসার ব্লাস্ট করে। ভিতরে অন্ধকার হয়ে যায়। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ছুটে পালানোর চেষ্টা করি। ভিতরে তখন কে আটকে ছিল জানতাম না।’আরও খবর
জিআই স্বীকৃতি পেতে চলেছে পূর্ব বর্ধমানের কাঠের পুতুল, খুশি শিল্পীরা
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
ভাঙল ৩০০ বছরের নিষেধাজ্ঞা, শিবমন্দিরে প্রবেশাধিকার পেলেন দাসপাড়ার দলিতরা
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র