পুবের কলম ওয়েবডেস্ক: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শহিদ হলেন তিনজন নিরাপত্তা অফিসার। নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার এক কর্নেল পদাধিকারী। এছাড়াও রয়েছেন সেনার মেজর এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক সুপারিন্টেডেন্ট। কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে এই ঘটনা ঘটেছে বলে খবর। গত মঙ্গলবার বিকেল থেকে জঙ্গি দমনের এক অভিযানে অংশ নেন এই অফিসাররা।
সেই অভিযান চলাকালীনই নিহত হন তাঁরা। বুধবার রাত পর্যন্ত অনন্তনাগের ওই এলাকায় চলছে অভিযান।গুলিবিদ্ধ সেনা ও পুলিশদের আকাশপথে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। তাঁদের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। শেষপর্যন্ত তিনজনেরই মৃত্যু হয়। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, কমান্ডিং অফিসারের নাম মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক এবং পুলিশের ডেপুটি সুপার হিমায়ুন মুজামিল ভাট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। মনপ্রীত রাষ্ট্রীয় রাইফেলসের ১৯তম ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার। কোকেরনাগ এলাকায় ঘন জঙ্গলের মধ্যে জঙ্গিদের গুলির লড়াইয়ের মধ্যেই এই তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে রাজৌরির ডিআইজি হাসিব মুঘল জানান, ‘গত তিনদিন ধরে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। তাঁদের আকাশপথে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। এই তিন হত্যার দায় স্বীকার করেছে রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। তারা লস্কর-ই-তৈয়েবার একটি অংশ। জঙ্গিদের খোঁজএলাকায় তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কেন্দ্রের তরফে বারবার দাবি করা হয়েছে কাশ্মীর এখন শান্ত হয়েগিয়েছে। এদিন কেন্দ্রের সেই দাবি খণ্ডন করে জম্ম-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসি সুপ্রিমো বলেছেন, কাশ্মীর এখনও শান্ত হয়নি।আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর