পুবের কলম প্রতিবেদক: অতি সম্প্রতি ইন্তেকাল করেছেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই বিশিষ্ট নজরুলগীতি শিল্পী। শুক্রবার তাঁর মৃত্যু হয়। ১৮ মে, বৃহস্পতিবার বিকেল ৪টে ৩০ মিনিটে শরৎচন্দ্র বাসভবনে ছায়ানট (কলকাতা)-এর উদ্যোগে কল্যাণী কাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানস্থলের ঠিকানা, ২৪, অশ্বিনী দত্ত রোড, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে। সোমঋতা মল্লিকের নেতৃত্বে ‘ছায়ানট’ নজরুল-চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাদের উদ্যোগেই হবে এই স্মরণ সভা। উপস্থিত থাকবেন বিশিষ্টরা। গান-কবিতা-কথায় কল্যাণী কাজীকে স্মরণ করা হবে। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন সোমঋতা মল্লিক।আরও পড়ুন:
কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ ও কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।