আইভি আদক, হাওড়া: হাওড়ায় গত বছর রামনবমী-কাণ্ডে এনআইএ তদন্তে নামায় সাধারণ মানুষ ন্যায় পেয়েছেন। ঘটনায় দোষীরা এবং দুষ্কৃতীরা গ্রেফতার হয়েছেন বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিংহ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'গত বছর হাওড়ায় রামনবমী-কাণ্ডে দোষীদের ধরতে রাজ্য সরকার কিছুই করেনি। কিন্তু এনআইএ তদন্তে নেমে ওই ঘটনায় যারাই জড়িত ছিল তাদেরই গ্রেফতার করেছে।
শিবপুর থানার পুলিশ বা রাজ্য পুলিশ প্রথম থেকেই এই ঘটনায় নিস্ক্রিয় ছিল।আরও পড়ুন:
রাজ্য সরকার সক্রিয় থাকলে গত বছরে রামনবমীর দিন অশান্তির ঘটনা ঘটতো না। এই ঘটনার তদন্তে নেমে এনআইএ এখানে এসে দোষীদের গ্রেফতার করেছে। অতীতের ঘটনা রাজ্য পুলিশ জেনেও ঘটনার দিন ড্রোনের ব্যবহার করলো না কেন কিংবা ঘটনাস্থলে পুলিশ কর্মীদের নিয়োগ করলো না কেন ?
কেন্দ্রীয় সংস্থার দ্বারা সাধারণ মানুষ ন্যায় পেয়েছেন।'আরও পড়ুন:
প্রসঙ্গত, রামনবমীতে অশান্তির ঘটনায় আদালতের নির্দেশে তদন্তে নেমেছিল এনআইএ। ওই অশান্তির ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতেরা সকলেই হাওড়ার শিবপুরের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের মধ্যে রয়েছেন হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী শামীম আহমেদ-সহ ১১ জন।