পুবের কলম,ওয়েবডেস্ক: সংবিধান আমাদের জীবনদাতা। এর সুরক্ষা নিশ্চিত করতে ভোট দিন । রবিবার এক্স হ্যান্ডেলে এমনটাই মন্তব্য করলেন সপা প্রধান অখিলেশ যাদব। এদিন তিনি আরও বলেন, যতক্ষণ সংবিধান অক্ষুণ্ণ থাকবে ততদিন "আমাদের সম্মান, আত্মসম্মান এবং অধিকার সুরক্ষিত থাকবে।
এই বিজেপি সরকার আর নয়। ওরা সংবিধান পরিবর্তন করতে উঠেপড়ে লেগেছে। সংবিধান এবং সংরক্ষণ বাঁচাতে আমাদের বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধান বাঁচাতে ভোট দিন, গণতন্ত্র রক্ষা করুন বলেও আর্জি জানান তিনি।আরও পড়ুন:
এদিন অখিলেশ আরও বলেন, দেশের ভবিষ্যৎ যাদের হাতে তাঁদের সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। ভোটের বোতাম দেশের সংবিধানকে নষ্ট করতে পারে, আবার শক্তিশালীও করতে পারে।
আরও পড়ুন:
বর্তমান সরকারের হাতে সাংবিধানিক মূল্যবোধ যে আর সুরক্ষিত নেই, দেশের মানুষ তা বুঝে গিয়েছেন। দেশের একতা রক্ষায় একজোট হতে হবে মানুষকে। তাকে রক্ষার দায়িত্ব এখন প্রত্যেক দেশবাসীর কাঁধে বলেও জানান সপা প্রধান।