পারিজাত মোল্লা: শুক্রবার সাতসকালে রাজ্যজুড়ে একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। তবে এই অভিযানে ছন্দপতন ঘটে সন্দেশখালিতে।সেখানে একাংশ স্থানীয়দের হাতে আক্রান্ত হয় ইডির আধিকারিকরা।বাদ যায়নি সংবাদমাধ্যমও।সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন:
এদিনকার সন্দেশখালির ঘটনা বিচারপতিকে জানান আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সব শুনে শুক্রবার এজলাসে বসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, -'এই ঘটনা আমার জানা ছিল না।যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে ইডি আধিকারিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতেই পারেন'।
আরও পড়ুন:
এরপর বিচারপতি প্রশ্ন তোলেন, -'রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে'।বিচারপতি আরও বলেন, -'পুলিশ কী করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি?
' শুক্রবার একটি মামলার সূত্রে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়েছিলেন। বিচারপতি তখন তাঁকে বলেন, 'শুনলাম তোমাদের নাকি মেরেছে'।আরও পড়ুন:
বিল্বদল বলেন, -'আমাদের নয়, ইডি অফিসারদের মারা হয়েছে'। পরে বিচারপতি বলেন, -'শুনলাম দুজন ইডি অফিসার অফিসার আহত হয়েছেন। তোমরা কী করছ ?
তোমাদের সঙ্গে গুলি-বন্দুক থাকে না ? চালাতে পার না ? দুজন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠাও'।আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল।শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, -'বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা আপত্তিকর ও এক্তিয়ারবহির্ভূত। বিচারপতির চেয়ারকে উনি অপমান করছেন। ওঁর উচিত রাজনীতিতে আসা'।