আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ গো মাংস নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সাংসদ বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে মামলা দায়ের করল অসম পুলিশ
আরও পড়ুন:
কংগ্রেস বিধায়ক কমলাক্ষা দে পুরকায়স্থ অসমের লোকসভার সাংসদ এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-এর প্রধান মাওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে তার বিতর্কিত গো মাংসের মন্তব্য ও হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগে এই মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন:
বদরুদ্দিন আজমল, যিনি অসম রাজ্য জমিয়ত উলামা-এর সভাপতিও। ভারতের দেওবন্দী মাযহাবের ইসলামিক পণ্ডিতদের সংগঠনের দাবি, কমলাক্ষা দে পুরকায়স্থ গোপনে গো মাংস খেয়েছিলেন।
আরও পড়ুন:
করিমগঞ্জ সদর থানায় আইপিসির ধারা ১৫৩ (জনসাধারণকে অশান্তি করার জন্য উস্কানি দেওয়া), এবং ২৯৫ (যে কোনও শ্রেণীর ধর্মকে অবমাননার উদ্দেশ্যে উপাসনাস্থলকে আঘাত করা বা অপবিত্র করা) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
এফআইআর-এ, কংগ্রেস বিধায়ক উল্লেখ করেছেন যে বদরুদ্দিন আজমল বিতর্কিত মন্তব্য করে দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চাইছেন।
“হিন্দু ধর্মে গরুর পূজা করা হয়। হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়াকে পাপ বলে মনে করা হয়। বদরুদ্দিন আজমল এই কথা বলে সমগ্র হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন।আরও পড়ুন:
সাংসদ আজমলের এমন মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে উস্কে দিতে পারে এবং বিনষ্ট করতে পারে। একটি রাজনৈতিক দলের নেতার এহেন ৃ সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যেতে পারে,” এফআইআরে লেখা হয়েছে।
আরও পড়ুন: