পুবের কলম প্রতিবেদক: বুধবার নিউ ক্যালকাটা পাবলিক স্কুলের মেটিয়াব্রুজ ক্যাম্পাসে এক বর্ণময় পরিবেশে অনুষ্ঠিত হল ১৫তম বার্ষিক কনভোকেশনের।
আরও পড়ুন:
মেটিয়াব্রুজের সাতঘড়া, নাদিয়ালে ১৫ বছর আগে এই ইংরেজি মাধ্যম স্কুলটি প্রতিষ্ঠা করেন প্রফেসর উমেনুন খান ও তাঁর সুযোগ্য সহযোগীরা। মেটিয়াব্রুজে ইদানিং বেশকিছু বস্ত্র ব্যবসায়ী অর্থের মুখ দেখছেন। কিছু প্রতিষ্ঠিত শিল্পপতি পর্যায়ের ব্যক্তিত্বও রয়েছেন। কিন্তু সেইসঙ্গে বহু আগে থেকে এখানে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা বাস করেন, যারা ছেলেমেয়েদের যথাযথভাবে শিক্ষিত করতে চান।
চান তারা ইংরেজি ভাষাতেও দক্ষ হবে। সেইসঙ্গে তাদের থাকবে ইসলামি মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা।আরও পড়ুন:
এইসব দিকে লক্ষ্য রেখে প্রফেসর উমেনুন খান-এর সঙ্গে যুক্ত হন আলহাজ শাহ আলম সাহেব, হাজি আবদুর রশিদ মল্লিক, উমেনুন খান-এর সহধর্মীনি স্কুলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাকেরা তাসনিম খান।
আরও পড়ুন:
পরের দিকে মুহাম্মদ নুরুল সোভহান মোল্লা, এবং অ্যাডভোকেট ইব্রাহিম মোল্লা প্রমুখ সহযোগীতা করতে থাকেন নিউ ক্যালকাটা পাবলিক স্কুলের সঙ্গে। বড় পরিসরে নিউ ক্যালকাটা স্কুলের মূল ব্রাঞ্চটি রয়েছে নন্দকুমারের নরঘাটে।
আরও পড়ুন:
মেটিয়াব্রুজ ক্যাম্পাসের কনভোকেশনে মহিলা অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এছাড়া মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করে মনজয় করে এই স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন:
অনুষ্ঠানে শাহ আলম সাহেব একটি আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে ইসলামি মূল্যবোধ নিয়ে আর নবী সা.-এর সুন্নত অনুসরণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন:
প্রধান অতিথি আহমদ হাসান ইমরান নারী শিক্ষার উপর গুরুত্ব দেন এবং বলেন, আল্লাহর নবী সা.-এর সময় নারীরাই ছিল ইসলামের পতকাবাহী ও বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী।
তিনি পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে মুসলিমদের যে মিশন স্কুলগুলি গড়ে উঠেছে তার প্রশংসা করেন। তিনি সাংßৃñতিক ক্ষেত্র স্কুলগুলিকে ছেলেমেয়েদের ইসলামি মূল্যবোধসম্পন্ন কর্মকাণ্ডে প্রশিক্ষিত করতে বলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে শামী ইউসুফের মতো গায়কদের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন।আরও পড়ুন:
এরপর পবিত্র কুরআনের কয়েকটি কপি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাকেরা তাসনিম খান এবং চারজন অভিভাবিকার হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, লন্ডনে কুরআন অ্যাকাডেমি অনুদিত কুরআন বিতরণের একটি কার্যক্রম চলছে জনাব শাহ আলম সাহেব ও রাকিব সাহেবের নেতৃত্বে। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ মোতালেব আলি সরদার ও অন্যান্যরা