০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাজ না করলে সরে যেতে হবে অভিষেকের দাওয়াইকে সমর্থন করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়

আরও পড়ুন: মুর্শিদাবাদ লোকসংস্কৃতি পরিষদ এক অনুষ্ঠানের আঞ্চলিক ভাষার ওপর বিশেষ  গুরুত্ব আরোপ করলেন এম‌এআলি

আরও পড়ুন: জারি করা হয়েছে লুকআউট নোটিশ, ব্যাঙ্কক উড়ে যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে অভিষেকের শ্যালিকাকে আটকে দিল অভিবাসন দফতর

আইভি আদক,হাওড়া: কাজ না করলে সরে যেতে হবে।নদিয়ার সভা থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন পদত্যাগ করতে। এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতিদেরও সতর্ক করে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কড়া পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অরূপ রায়ের বার্তা, স্বচ্ছতা রেখে মানুষের হয়ে কাজ করতে হবে। যার বিরুদ্ধেই অভিযোগ উঠবে দল ব্যবস্থা নেবে। আগামী পঞ্চায়েত এবং পুরভোটের আগে এবং দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে  হাওড়া সদর কার্য্যালয়ে দলের তরফে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ রায় বলেন, মানুষের কাজ করতে হবে আর স্বচ্ছতা রাখতে হবে। দলে কারও কোনও অভিযোগ থাকলে দলের নেতৃত্বকে জানান।

তাঁর দাবি, দলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা বিরোধী দলের লোকেরা করছে। দলের এই কাজ, উন্নয়ন, দলের সুনাম যারা সহ্য করতে পারছে না তাঁরাই এই কাজ করছে। ২০২১ সালে অনেকেই দলকে হারানোর জন্য অন্য দলে চলে গিয়েছিল। তাঁরা দলের কোনও ক্ষতি করতে পারেনি। বরং দলের ফল অনেক ভাল হয়েছে। দলছুটেরা যে দলের কোন ক্ষতি করতে পারেনি নির্বাচনের ফলাফল তা প্রমাণ করেছে। বাংলার মানুষ তা প্রমাণ করেছেন। আগামী পঞ্চায়েত নির্বাচলে বাংলার মানুষ প্রমাণ করবেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যে বাংলাকে চালাতে পারে, বাংলার মানুষের পাশে থাকতে পারে, বাংলার উন্নতি করতে পারে। আগামী পঞ্চায়েত নির্বাচন পুরসভা নির্বাচনের প্রস্তুতি, এছাড়াও জেলায় লাগাতার কর্মসূচি নিয়ে আজ আলোচনা হল। ১লা জানুয়ারী দলের প্রতিষ্ঠা দিবস নিয়েও আলোচনা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ১১ বছরে যে উন্নয়ন করেছেন তাঁর উন্নয়নকে সামনে রেখে বাংলার মানুষ আগামী ৫০ বছর তৃণমূলকে ক্ষমতায় রেখে দেবে এমনটাই বলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়।

সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাজ না করলে সরে যেতে হবে অভিষেকের দাওয়াইকে সমর্থন করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার