আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে ব্যাঙ্কক যেতে দিলনা অভিবাসন দফতর। বিমানবন্দরে পৌঁছে বোর্ডিং পাস নিতে যাওয়ার সময় মেনকাকে জানানো হয় তাঁর নামে লুক আউট নোটিশ করা জারি করা হয়েছে, তিনি বিদেশ যেতে পারবেন না।
আরও পড়ুন:
মেনকা গম্ভীরকে জানান হয় ইডি যেহেতু তাঁর নামে লুকআউট নোটিশ জারি করেছে তাই এই মূহুর্তে তিনি শহর ছাড়তে পারবেননা। এরপর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ দিল্লির ইডি দফতরে খবর দেন।
এরপর ইডির দফতর থেকে কলকাতায় অভিবাসন দফতরে মেল করে হাজিরা নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ বিমানবন্দরের আধিকারিকরা মেনকা গম্ভীরের হাতে তুলে দেন। তাঁর সঙ্গে দীর্ঘসময় কথাও বলেন। প্রায় আড়াইঘন্টা ইমিগ্রেশন দফতরে ছিলেন মেনকা। আগামী সপ্তাহে ইডি দফতরে হাজিরা দিতে হবে অভিষেকের শ্যালিকাকে