পুবের কলম ওয়েব ডেস্ক: ক্ষমতায় এসেই কথা রাখল কংগ্রেস। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী বিধায়করা বিধানসভায় শপথ গ্রহণ করেছেন শনিবার। এদিনই বিধানসভা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি বলেন, কংগ্রেসের দেওয়া ৬ গ্যারিন্টির মধ্যে দুইটি চালু করা হল। তেলেঙ্গানার দরিদ্র মানুষদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা চালু করা হল আর মহিলাদের জন্যে সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও কার্যকর করা হল।
প্রথম দিনেই ৬ এর মধ্যে দুইটি কথা রেখেছেন রেভন্থ। এছাড়া বাকি ৪ টি গ্যারিন্টি আগামী ১০০ দিনের মধ্যে পূর্ণ করা হবে, সেকথা জানান তিনি। তেলেঙ্গানার নিজামাবাদের বাসিন্দা বক্সার নিখত জরীনকে রাজ্য সরকারের তরফ থেকে এদিন ২ কোটি টাকার চেক দেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
এদিন তিনি নতুন করে প্রতিশ্রুতি দেন, তেলেঙ্গানাকে তিনি জনকল্যাণ ও উন্নয়নের রাজ্য হিসেবে গড়ে তুলবেন।
আরও পড়ুন:
রেভন্থ বলেন, ৯ ডিসেম্বর দিনটি তেলেঙ্গানার জন্যে উৎসবের দিন। কারণ ইউপিএ সরকার ২০০৯ সালের ৯ ডিসেম্বর তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্ত জানিয়েছিল।
আরও পড়ুন:
তাৎপর্যপূর্ণভাবে এই দিনেই শপথ নিলেন নব নির্বাচিত মুযখ্যমন্ত্রী ও অন্যান্য বিধায়করা।আবার এদিনই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির জন্মদিন।
আরও পড়ুন: