আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হবেন রাইসিনা হিলসে রামনাথ কোবিন্দের উত্তরসূরী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু, অন্যদিকে বিরোধীদের বাজি যশবন্ত সিনহা। তবে পাল্লা ভারি দ্রৌপদীর দিকেই।
আরও পড়ুন:
আগামী ২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ।
২৫ জুলাই শপথ গ্রহণ করবেন দেশের নতুন রাষ্ট্রপতি।আরও পড়ুন:
এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪,৭৯৬ জন সাংসদ ও বিধায়ক। অভিনেতা ও সাংসদ সানি দেওল-সহ আটজন সাংসদ ভোট দেননি। ১১টি রাজ্যে ১০০ শতাংশ বিধায়ক ভোট দিয়েছেন বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন:
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যালটগুলি সংসদে এসে পৌঁছায়।
নজিরবিহীন ভাবে মিস্টার ব্যালট বক্স নামে কমিশ বিমানের টিকিটও বুক করে।আরও পড়ুন:
গত ১৬ জুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই এই নির্বাচন ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক পারদ। এরপর গত ১৮ জুলাই সংসদে ভোটপর্ব চলে। ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিটি রাজ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেন মুখ্যমন্ত্রীরা এবং বিধায়করা।
আরও পড়ুন: