০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষকোট মেনেছে কাপ্পান নির্দোষ: স্ত্রী

পুবের কলম ওয়েব ডেস্কঃ কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে শুক্রবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর জামিনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন কাপ্পানের স্ত্রী রাইহানা। কাপ্পানের জেলে যাওয়ার পর অনেকটাই মুষড়ে পড়েছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি। এ দিন কাপ্পানের জামিনে স্বভাবতই ‘খুশি রাইহানা বলেন, তাঁর জামিন প্রমাণ করল যে সিদ্দিকের বিরুদ্ধে সব অভিযোগ ভুয়ো। এ কথা বিশ্বাস করেছে দেশের সর্বোচ্চ আদালত।

দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাইহানা বলেন, আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতার্থ। সিদ্দিক নির্দোষ হওয়া সত্ত্বেও দু’বছর তাকে জেলে কাটাতে হয়েছে। রাইহানা বলেন, তারা ইতিমধ্যেই ইডি’র একটি মানি লন্ডারিংয়ের মামলায় জামিনের আবেদন দায়ের করেছেন।প্রসঙ্গত, কাপ্পানের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার ইউএপিএ আইনে মামলা করেছিল। কাপ্পানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করেছে ইডিও। সুপ্রিম কোর্ট এ দিন কাপ্পানকে জামিন দিতে গিয়ে বলেছে, কাপ্পান মানি লন্ডারিং মামলায় আদালতে জামিনের আবেদন করতে পারেন।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

রাইহানা বলেন, আমরা আশা করি ইউএপিএ’র মামলার মতোই সিদ্দিক মানি লন্ডারিং মামলাতেও জামিন পাবেন। তিনি বলেন, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা দু’বছর ধরে আমাদের নিরলস লড়াইয়ের দিনগুলিতে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমি বোঝাতে পারব না বিগত দু’বছর কি নিদারুণ যন্ত্রণার মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে। শীর্ষ আদালতের রায় অনুযায়ী কাপ্পানকে এ’ন ছ’সপ্তাহ দিল্লিতে কাটাতে হবে। প্রতি সোমবার হাজিরা দিতে হবে স্থানীয় থানায়। তারপর তিনি কেরল যেতে পারবেন। সে’খানেও তাকে প্রতি সোমবার স্থানীয় থানায় হাজিরা দিতে হবে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে হাড়হিম খুন, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর দেহ কুচি কুচি করলেন স্ত্রী

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শীর্ষকোট মেনেছে কাপ্পান নির্দোষ: স্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার