০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বজরং নেতাদের দায়ী করে সোশ্যাল সাইটে পোস্ট

নাসির-জুনেইদ খুনের অন্যতম ঘাতকের আত্মহত্যা রাজস্থানে

গুরুগ্রাম, ৯ জুলাই : দু বছর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের ভরতপুরে গোমাংস নিয়ে যাচ্ছে ধুয়ো তুলে নাসির এবং জুনেইদ নামে দুই যুবকের উপর অকথ্য নির্যাতন চালিয়ে শেষে তাদের পুড়িয়ে হত্যা করেছিল গোরক্ষা বাহিনীর সদস্যরা। সেই ঘটনায় রাজস্থানের কানন আদালতে যে ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ তার অন্যতম অভিযুক্ত লোকেশ সিংলা হরিয়ানার পালওয়ালে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হল।

আত্মঘাতী হওয়ার আগে লোকেশ সমাজমাধ্যমে এক ভিডিয়োয় বলে গিয়েছে যে, বজরং দলের রাজ্যের আহ্বায়ক ভারতভূষণ, বজরং নেতা অনিল কৌশিক ও হরকেশ যাদব তার মৃত্যুর জন্য দায়ী। এই তিনজন তাকে ক্রমাগত ভয় দেখিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। ভিডিয়োতে লোকেশ অভিযোগ করেছে, ওদের কথামতো আদালতে সাক্ষ্য না দিলে ওরা মিথ্যে মামলায় জড়িয়ে আমার জীবন শেষ করে দেবে বলে হুমকি দিচ্ছিল।

আরও পড়ুন: আইআইটি খড়গপুরে আত্মহত্যা রুখতে উদ্যোগ: সরানো হচ্ছে ফ্যান

আরও পড়ুন: আইআইটিতে এত আত্মহত্যা কেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

তাই হতাশায় আমি প্রাণ দিলাম। লোকেশের বাড়ি নুহ জেলার বিচুর গ্রামে। সে বিবাহিত এবং তিন সন্তানের বাবা। পরিবারের তরফে অভিযোগ পেয়ে পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। নাসির এবং জুনেইদের নৃশংস খুনের মামলার বিচার শুরুর মুখেই এক অন্যতম অভিযুক্তের এভাবে আত্মহত্যার ঘটনা জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: ৩০ বছর পর আদালতের মুক্তি: স্ত্রীর আত্মহত্যায় অভিযুক্ত স্বামীকে অব্যাহতি বম্বে হাই কোর্টের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনির পর ইরানের সুপ্রিম লিডার কে? উঠে আসছে লারিজানির নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বজরং নেতাদের দায়ী করে সোশ্যাল সাইটে পোস্ট

নাসির-জুনেইদ খুনের অন্যতম ঘাতকের আত্মহত্যা রাজস্থানে

আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার