পুবের কলম, ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিরূপাদেবী। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তিনি।
প্রয়োজন হলে বুকে স্টেন্ট বসানো হতে পারে।আরও পড়ুন:
২০২২ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিরূপাদেবী। সেই সময় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেইসঙ্গে ছিল জ্বর-সর্দি-কাশি। সেইসময় তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।
আরও পড়ুন: