পুবের কলম ওয়েবডেস্ক: ভোটের আবহে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সোমবার বিকেল চারটেয় সুপ্রিম কোর্ট-এ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে। একই দিনে প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হওয়ায় রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে।
আরও পড়ুন:
নিয়ম অনুযায়ী, আজই প্রথম দফার ভোটার তালিকা চূড়ান্ত বা ‘ফ্রিজ’ হয়ে যাবে।
ফলে যাঁদের নাম এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, তাঁদের ভবিষ্যৎ কী হবে— তা জানার জন্যই শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের বহু মানুষ।আরও পড়ুন:
এই শুনানিতে শুধু ভোটার তালিকার বিষয় নয়, মালদহের কালিয়াচক কাণ্ডও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ওই ঘটনার তদন্তে এনআইএ কী তথ্য পেয়েছে, তার রিপোর্টও আদালতে পেশ করা হতে পারে। আজকের শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি-র বেঞ্চে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে নাগরিকদের ভোটাধিকার, নির্বাচন কমিশনের ভূমিকা, এবং ভোটপর্বে নিযুক্ত শীর্ষ প্রশাসনিক কর্তাদের দায়িত্ব।