পুবের কলম, ওয়েব ডেস্কঃ কারও জন্মদিন হলে জোম্যাটো থেকে কেক আনিয়ে তা কাটা হয়। এটাই দস্তুর। তবে এ যেন উলটপূরাণ। এক ডেলিভারি বয়ের জন্মদিন পালন করলেন গ্রাহকরা। মন ভালো করা এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দিন-রাত এক করে যাঁদের হাতে খাবার পৌঁছে দেন, সেই গ্রাহকদের কাছ থেকে জন্মদিনে এমন উপহার পেয়ে আপ্লুত সেই ডেলিভারি বয়ও। চোখের জল যেন বাঁধ মানেননি তাঁর।আরও পড়ুন:
কৃষ্ণা রত্নানি নামের একজনের থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'জোম্যাটো রাইডারকে একটা খুশির মুহূর্ত উপহার দেওয়া হল।'
আরও পড়ুন:
যে ভিডিয়ো সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, জোম্যাটোর একজন ডেলিভারি বয় একটা খোলা প্যাসেজে যাচ্ছেন।
সেই সময় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন কাস্টমাররা। প্রথমে বেশ ভ্যাবাচাকা খেয়ে যান সেই যুবক। পরের মুহূর্তে কোনওরকমে নিজেকে সামলে নিয়ে হাসতে থাকেন। একটা সময় তো হাত দিয়ে চোখও মুছতে দেখা যায় তাঁকে। আসলে এমন এক মুহূর্তে নিজেক আবেগকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি।আরও পড়ুন:
এদিকে এই ভিডিয়ো সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশংসা করেছেন সেই সব কাস্টমারদের। এক নেটিজেন লিখেছেন, 'এরকম দুনিয়া আমরা চাই। আর সেজন্য আমাদের সবাইকে বদলাতে হবে।' আর একজন লিখেছেন, 'হতে পারে ওই ডেলিভারি বয় প্রত্যাশা করেননি। কিন্তু উনি যা উপহার পেলেন তা সারা জীবন মনে রাখবেন।' আর একজন লিখেছেন, 'দেখে অবাক যে, সবাই গান করছে। সবাই সমবেত হয়েছে একজন ডেলিভারি বয়ের জন্য। এমনটা যদি রোজ হত।'