পুবের কলম,ওয়েবডেস্ক: অসাবধানতায় এক দলিত শিক্ষকের হাতের ছোঁয়া লেগে গিয়েছিল পুজোর থালায়। এই স্পর্শই উচ্চবর্ণের অনেকের কাছে বিষোদ্গারের কারণ হয়ে উঠল। ফলে ওই দলিত শিক্ষকের কপালে জুটল একগুচ্ছ গালিগালাজ। এমনকী ‘উঁচু’ সম্প্রয়াদের কিছু যুবকের কাছ থেকে মিলল খুনের হুমকিও। কর্নাটকের রামনগর জেলার হেমাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
জানা গেছে, স্থানীয় বাসিন্দা মঞ্জুনাথের সঙ্গে এই অনুচ্চার্য ঘটনাটি ঘটে। গত ২৮ জুন ভোক্কালিগা সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে অনিচ্ছাকৃতভাবে মঞ্জুনাথের হাত আরতির থালাতে লেগে গেলে এই গালিগালাজ শুনতে হয় তাঁকে। স্থানীয় একটি স্কুলে শিক্ষাকতা করেন তিনি। ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন মঞ্জুনাথ। অভিযুক্তরা লোকেশ এইচআর, দীপক এইচএম, ভেঙ্কাটেশ এইচটির নামে পরিচিত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।