পুবের কলম ওয়েব ডেস্ক: আপনি কোন দিকে? এনডিএ নাকি ইন্ডিয়া? এমন প্রশ্নের জবাবে বিএসপি নেত্রী মায়াবতী যা বলেছিলেন, বাংলায় তার অর্থ, 'আমি ঝোলেও নেই, অম্বলেও নেই'। কিন্তু সময় মত তিনি ঠিকই প্রমাণ করলেন যে আগের মতই বিজেপির বি টিম হয়ে খেলছে বিএসপি। সংসদে মহুয়া মৈত্রর পাশে দাঁড়ানোর জন্য বিএসপি সাংসদ দানিশ আলিকে শনিবার সাসপেন্ড করল দল। যুক্তি, দল বিরোধী কাজ করেছেন দানিশ।
আরও পড়ুন:
দানিশ আলিকে লেখা চিঠিতে বলা হয়েছে, 'আপনাকে মৌখিকভাবে বলা হয়েছিল দলের নীতি, আদর্শ, শৃঙ্খলার বিরুদ্ধে কোনও বক্তব্য না দিতে। এরপরও আপনি একটানা দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।' এছাড়াও বলা হয়েছে যে, দানিশ ২০১৮ সাল পর্যন্ত দেবগৌড়ার জনতা পার্টির সদস্য হিসাবে কাজ করেছেন। এছাড়া, কর্ণাটকের সাধারণ নির্বাচনে দেবগৌড়ার পক্ষে সক্রিয় ছিলেন দানিশ। কর্ণাটক নির্বাচনের পরে, দেবগৌড়ার অনুরোধে দানিশকে আমরোহা থেকে বিএসপি প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হয়েছিল। দানিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে তিনি বিএসপি–র নীতি আদর্শ মেনে চলবেন।
কিন্তু দানিশ এসব ভুলে গিয়ে দলবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। সেই কারণেই দানিশকে বিএসপি থেকে সাসপেন্ড করা হচ্ছে।আরও পড়ুন:
এসবই যে মায়াবতীর অজুহাত তা বুঝতে বাকি নেই কারোরই। সূত্রের খবর এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রকে সমর্থন জানানো ও ইন্ডিয়া জোটের সদস্যদের আশপাশে দানিশকে দেখা গেছিল বলেই সাংসদকে সাসপেন্ড করার সিদ্দান্ত নিয়েছে বিএসপি।
আরও পড়ুন:
মায়াবতীকে যখন প্রশ্ন করা হয়েছিল, এনডিএ না ইন্ডিয়া কার পক্ষ নেবেন তিনি? তখন তিনি বলেছিলেন, এনডিএ ইন্ডিয়া দুটোই দূর্নীতিপ্রবণ আর দলিত বিরোধী।
তাই তিনি আগামি সব নির্বাচনেই একলা চলো নীতিতে চলবেন। কিন্তু রাজনৈতির জ্ঞান রাখেন যারা, তারা আগেই বলেছিলেন, বিএসপি আসলে খুচরো বিজেপি। নিরপেক্ষ ভাব ধরে, তলে তলে তারা বিজেপিকে সমর্থন জুগিয়ে যায়। বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী দলগুলির ভোট কাটার কাজ করে তারা। দানিশ আলিকে সাসপেন্ড করে বিএসপি আবারও প্রমাণ করল, তারা বিজেপির পক্ষেই রয়েছেন। এই কারণেই ইন্ডিয়া জোটের শরিক দলের মহিলা সাংসদের পাশে দাঁড়ানোর বিষয়টিকে ভালো চোখে দেখলেন না মায়াবতী।আরও পড়ুন: