পুবের কলম প্রতিবেদক: পীর মাওলানা হযরত গাওসুল আজম (রঃ)-এর বাৎসরিক ইয়াযদাহুম শরীফ সাড়ম্বরে উদ্যাপিত হল কলকাতা দায়রা শরীফে। হুজুর গওস পাকের ২২তম বংশধর তথা মেদিনীপুর খানকাহ শরীফের
আরও পড়ুন:
পীর সাহেব অধ্যাপক ড. সৈয়দ মানাল শাহ আলকাদেরী, সাজ্জাদানশীন দায়রা শরীফ (কলকাতা) ও খানকাহ শরীফে কাদেরিয়া ও চিশতিয়া (মেদিনীপুর) সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন। পরিচালনায় ছিলেন উনার সাহেবজাদা নায়েব সাজ্জাদানশীন পীরজাদা অধ্যাপক সৈয়দ মুহাম্মদ একবাল শাহ আলকাদেরী। বড় পীর সাহেব হযরত সৈয়েদেনা আবদুল কাদের জিলানী (রঃ)-এর তিরোধান দিবস হিসেবে এই ইয়াযদাহুম শরীফ পালিত করা হয়।
আরও পড়ুন:
এ দিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও মুরিদ শামিল হন।
উপস্থিত ছিলেন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও রাজনৈতিক ব্যক্তিরাও। পীর সাহেব ড. সৈয়দ মানাল শাহ আলকাদেরী পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উরসের সূচনা করেন।আরও পড়ুন:
পীরজাদা অধ্যাপক সৈয়দ মুহাম্মদ একবাল শাহ আলকাদেরীও বড় পীরসাহেবের জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববাসীর জন্য বিশেষ দোয়া করেন পীর সাহেব।
আরও পড়ুন:
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান , বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়ায়েজুল হক, ডিএসপি এস ঘোষাল, একতা ফাউন্ডেশনের সাবির আলি, জাভেদ আক্তার, তৃণমূল সংখ্যালঘু সেলের ওহিদুল হক, আইনজীবী জিশান আলি, উর্দু অ্যাকাডেমির সদস্য ওয়ায়েশ কারমি, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সূর, আজিজুল হক-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।